নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : আসন্ন নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দলের পক্ষ থেকে শিবামণি বরার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনকে ঘিরে কংগ্রেসের প্রস্তুতি আরও জোরদার হল।

দলীয় সূত্রে জানা গেছে, শিবামণি বরাকেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর দলের নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিকে, বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন নগাঁও জেলার প্রাক্তন জেলা কমিশনার দেবাশিস শর্মা।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।

প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সাংসদ পদ থেকে পদত্যাগ করেন প্রদ্যুৎ বরদলৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *