কৃত্রিম বন্যায় জলের তলায় ধলাইয়ের কাটাখাল-বড়জালেঙ্গা সড়ক, চরম দুর্ভোগ

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : বর্ষা শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসছে ধলাই সমজেলার কাটাখাল -বড়জালেঙ্গা পূর্ত সড়ক ও সংলগ্ন দার্বি চা-বাগান এলাকায়। সড়কের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

এই সড়কটি ধলাই বিধানসভার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সহজেই আসাম বিশ্ববিদ্যালয় ও হাইলাকান্দির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। তবে বর্তমানে সড়কের বেহাল দশার কারণে সেই যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

জানা যায়, তৎকালীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর আমলে সড়ক নির্মাণের অনুমোদন মেলার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল। কিন্তু অভিযোগ, অপরিকল্পিত নির্মাণ ও দুর্বল নিকাশি ব্যবস্থার ফলে সড়কটি এখন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ১৫ বছর ধরে জমা জলের সমস্যায় ভুগছেন দার্বি চা-বাগানসহ ধলাই বিধানসভা এলাকার মানুষ। অর্জুন মাল ও রিংকু সাবরসহ বহু বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, “প্রতিবারই আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনও উন্নয়ন দেখা যায় না। বছরের পর বছর একই সমস্যা চলতেই রয়েছে।”

সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পেছাছড়া নালার বেদখলের বিষয়টি। অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রায় ২০০ মিটার নালা দখল করে রাখায় স্বাভাবিক জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এই সমস্যার সমাধানের দাবিতে স্থানীয়রা জেলা প্রশাসন ও খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দাখিল করলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *