বরাক তরঙ্গ, ২৬ মে : পাঁচগ্রামে আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে “কমলাক্ষ দে পুরকায়স্থ নাইন-এ সাইড নক আউট ফুটবল টুর্নামেন্ট”। পাঁচগ্রাম ইনটেক মাঠে ফুটবল আসরের আয়োজন করছে কমলাক্ষ দে পুরকায়স্থ ফেন্স সোসাইটি, পাঁচগ্রাম। কমিটির সভাপতি সাদিক আহমদ মজুমদার, সাধারণ সম্পাদক বিক্রমজিৎ দাস এবং সহ-সভাপতি নারায়ণচন্দ্র দেব (বাবু)। টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ।
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন চিরঞ্জিব দাস, হিরালাল দাস, স্বপন ভট্টাচার্য, রেজাক চৌধুরী, প্রাক্তন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, প্রাক্তন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি ধার্য করা হয়েছে ৭ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ও ট্রফি। রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা ও ট্রফি। এছাড়াও প্রতিদিনের খেলায় থাকছে “ম্যান অফ দ্য ম্যাচ” পুরস্কার। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রেফারির সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে খেলায় অংশগ্রহণকারী দলগুলির মধ্যে ফাইনালে উত্তীর্ণ দলকে অতিরিক্ত ১০ হাজার টাকার বিশেষ পুরস্কার দেওয়া হবে।
আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ১০ জুনের মধ্যে অংশগ্রহণকারী ক্লাবগুলিকে নাম নথিভুক্ত করতে হবে। সব দল চূড়ান্ত হওয়ার পর খেলা শুরুর নির্দিষ্ট দিনক্ষণ ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যোগাযোগের জন্য সভাপতি সাদিক আহমেদ মজুমদার (৭০০২২৩৭১৯৩) এবং সাধারণ সম্পাদক বিক্রমজিৎ দাসের (৯৭০৬৭৯৩৩১৬) সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।



