কাবুগঞ্জে সেমিতে ভাই ভাই এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করে নিল ভাই ভাই এফসি পুনিরমুখ। মঙ্গলবার তারা ইলেভেন ব্রাদার্স কালাখালকে ২-১ গোলে হারায়। খেলার ২০ মিনিটে ওবেদ। দুই মিনিটের মধ্যে ম্য়াচ সমতায় নিয়ে আসেন অভিনাশ। এরপর গোলের সংখ্য়া বৃদ্ধি করতে দুই দলের তীব্র বলযুদ্ধ শুরু হয়। দ্বিতীয়ার্ধ্বের শুরতেই ফায়দা তুলে নেয় ভাই ভাই এফসি। ৩২ মিনিটে মেথুও গোল করে ভাই ভাই এফসি-কে এগিয়ে নেন। ফের দলকে সময়তায় নিয়ে আসতে মরিয়া হয়ে ওঠে কালাখাল। তবে ব্যর্থ হয়। অবশেষে ২-১ গোলে জয়ী হয়ে সেমিফাইনালের তৃতীয় দল হিসেবে স্থান করে নেয় ভাই ভাই এফসি।  

এদিন ম্যাচ সেরা খেলোয়াড় হন কালাখাল দলের ডেনিস। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি লালবাবু সিংহ, রেবুল লস্কর, ও রিয়াজ চৌধরী। খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, বুলবুল লস্কর ও নিজাম উদ্দিন। আগামীকাল কোন খেলা নেই,

আগামীকাল বৃহস্পতিবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইয়ংস্টার ক্লাব বাঁশখাল বনাম ভুবনহিল এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *