গুয়াহাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অংশগ্রহণ

Spread the news


বরাক তরঙ্গ, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সমগ্র দেশের পাশাপাশি অসমেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন গুয়াহাটির সতী রাধিকা উদ্যানে আয়োজিত এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ। যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তাঁরা সকলকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানান।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল, পর্যটনমন্ত্রী অজন্তা নেওগ এবং মধ্য গুয়াহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় গুপ্তা। যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে যোগাভ্যাস করে সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয়। এ বছরের উদযাপনেও যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *