বরাক তরঙ্গ, ২৬ মে : অসমে একদিনেই দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেফতার হলেন ৭ জন সরকারি আধিকারিক ও কর্মচারী। বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ACS আধিকারিক অনুরাধা অধিকারী শর্মা। তাঁকে কাহিলীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কার্যনির্বাহী প্রকৌশলী জ্যোতিষ শইকিয়াকে সাতগাঁও থেকে এবং সহকারী কার্যনির্বাহী প্রকৌশলী বিরিঞ্চি অধিকারীকে গান্ধীবস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও, সহকারী কার্যনির্বাহী অভিযন্তা জ্যোতি প্রসাদ শইকিয়াকে রাহা থেকে, সহকারী প্রকৌশলী সবুরউদ্দিন আহমদকে হাতিগাঁও থেকে এবং প্রজেক্ট ম্যানেজার ভাগীরথ দাসকে ধুবড়ির গৌরীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, সহকারী কারিগরি আধিকারিক রবীন্দ্র নারায়ণ ডেকাকেও নলবাড়ির বেলশর এলাকা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা।



