রাজ্যে দু’দিনের সফরেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাগত মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : দু’দিনের সফরে অসমে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মা কামাখ্যা ও শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার পবিত্র ভূমি অসমে আন্তরিক স্বাগত জানাই। তাঁর এই সফরের মাধ্যমে অসমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। পাশাপাশি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের যুবশক্তিকে নতুন উদ্যম ও দিকনির্দেশনা দেবে।”

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। তিনি বলেন, “অসম সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অভ্যর্থনা জানান। অসমবাসী তাঁর কর্মসূচির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে রাজ্যের উন্নয়নের যাত্রাকে নতুন গতি দেবেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *