কার্বি আংলঙের শিলনী নদীতে নিখোঁজ বি-ফার্মের ছাত্র

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মে : কার্বি আংলঙ জেলার শিলনী নদীতে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম রিতিশ বরা (১৯)। তিনি বি-ফার্মের ছাত্র বলে জানা গেছে।

জানা গিয়েছে, রবিবার সকালে বন্ধু ও বোনকে সঙ্গে নিয়ে বকলীয়া এলাকা থেকে শিলনী বনভোজনস্থলে ঘুরতে যান রিতিশ। সেখানে নদীতে নামার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যে উদ্ধারকারী দল নদী ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *