পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২৫শে বৈশাখ শনিবার বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির (কাছাড় জেলা) শিলচর অম্বিকাপট্টিস্থিত সভাগৃহে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। বিশেষ করে রবীন্দ্র বিষয়ক কবিতা, নাচ-গান নিয়ে আজকের অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে সমিতির সদস্য ও সদস্যাদের পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর পাঁচটি রবীন্দ্র সঙ্গীত ও গীতাঞ্জলি থেকে পাঁচটি কবিতা আবৃত্তি করে শুনান সমিতির সদস্য ও সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানের বক্তারা ছিলেন যথাক্রমে সমিতির উপদেষ্টা অঞ্জু এন্দো, ভাষাসেনানী ও বর্তমান সমিতির কাছাড় জেলা সভাপতি সুনীল রায় সহ সভাপতিদ্বয় জয়ন্তী দত্ত ও আব্দুর রহমান লস্কর, সুবীর রাজ হালদার, সুব্রত ভট্টাচার্য প্রমুখ।
একক সঙ্গীত পরিবেশনায় ছিলেন সমিতির সাংস্কৃতিক বিভাগের সম্পাদকদ্বয় মহেশ্বেতা পাল ও পিঙ্কি পাল দত্ত চৌধুরী, স্বপ্না ঘোষ, বনানী চৌধুরী, প্রাপ্তি দাস, অনুশ্রী দত্ত চৌধুরী, দ্বিতীপ্রিয়া চক্রবর্তী, সোমরাজ মজুমদার ও দেবার্ঘ্য চৌধুরী।

একক নৃত্য পরিবেশন করেন সোমাদ্রিতা ভট্টাচার্য, পূজা সূত্রধর, পৌলমী পাল, ঈশানি দাসগুপ্ত। স্বরচিত কবিতা পাঠ করে শুনান তরুণ কবি শৈলেন দাস, মঞ্জুশ্রী চক্রবর্তী, সুতপা চৌধুরী, রুনা চক্রবর্তী, শাশ্বতী ভট্টাচার্য, স্বপ্না ঘোষ, সুখেন দাস অপর্ণা কুমার, মনরোমা দাস, সুস্মিতা দাস চৌধুরী প্রমুখ। সমিতির সম্পাদক সানি ভট্টাচার্য কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন কবিতাটি আবৃত্তি করে শুনান।
সমবেত সঙ্গীত পরিচালনায় ছিলেন শ্যামলী ভট্টাচার্য পাল, সঙ্গীতা দেব, পান্না চক্রবর্তী, সুতপা দে, অজন্তা কর, সুমিত্রা চৌধুরী, দিপালী পাল, সুমিতা ভট্টাচার্য, মৌসুমী দেবপুরকায়স্থ, বনশ্রী ভট্টাচার্য, মধুমিতা দত্ত দে, ঝুম্পা পাল, সংঘমিত্রা রায়বৈশ্য, জ্যোৎস্না পাল, তপতী ভট্টাচার্য, অমৃতা চৌধুরী, মীরা পাল, পার্বতী রায়চৌধুরী, বনানী চৌধুরী, সুমিতা ভট্টাচার্য, মৌসমী দেব, মীরা পাল, মধুমিতা দে, কৃষ্ণা দাস, মঞ্জুশ্রী চক্রবর্তী, মহাশ্বেতা পাল, পীযূষকান্তি দাস প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন তপন চক্রবর্তী, হোসেন আহমেদ লস্কর সহযোগিতায় ছিলেন মণি দে, সন্ময় দেব পুরকায়স্থ। তবলায় সঙ্গত করেন বিপ্লব দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবলীনা রায়।



