পরনের জামা সহ দাফন, সন্দেহ আরও ঘনীভূত
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া কিশোরী মৃতদেহ কবর তোলা হল। শুক্রবার ম্যাজেস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে ১৬ বছরের কিশোরী সুমনার দেহ কবর থেকে তোলা হয়। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বড়হাইলাকান্দি প্রথম খণ্ডে। কিশোরীর মায়ের অভিযোগ তাঁর সতীনের মামা ও বাবা হত্যা করে কবর দিয়েছে। এমন অভিযোগে পুলিশ দিননাথপুরের মেয়ে সুমনার দেহ কবর থেকে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করে বড়হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় চাঞ্জল্য দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, কিশোরীকে দাফন করার সময় তার পরনের জামাও খুলেনি। এ ছাড়া শরীরে আঘাতের দাগ রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এতে পরিকল্পিত ভাবে কিশোরীকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, হত্যার পেছনে কিশোরীর জন্মদাতা বাবসও জড়িত রয়েছে। উপযুক্ত তদন্ত করে আসামীদের ফাস্ট ট্রাক কোর্টের মাধ্যমে বিচার করার দাবি জানান। উল্লেখ্য, কিশোরীকে কবর দেওয়া হয় বুধবার।



