প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

Spread the news

২৮ জুন : ম্যাচের শুরুতেই গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। রবিবার বাংলাদেশ সময় সকালে আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। ম্যাচের ১০ মিনিটে অ্যাক্সেল টুয়ানজেবে ও অ্যারন ওয়ান-বিসাকার ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে উজবেকিস্তানকে এগিয়ে দেন এলদর শোমুরোদভ। প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে কঙ্গো। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইয়োয়ানে উইসা। এরপর ৭৮ মিনিটে ফিস্টন মায়েলের গোলে এগিয়ে যায় কঙ্গো। অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উইসা। এই জয়ে গ্রুপ ‘কে’-তে তৃতীয় স্থান নিয়ে শেষ ষোলোতে ওঠে ডিআর কঙ্গো। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

অন্যদিকে, তিন ম্যাচেই হেরে কোনও পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ অভিযান শেষ করে অভিষেককারী উজবেকিস্তান।

একই দিন ‘এল’ গ্রুপে পানামাকে ২-০ গোলে হারায় ইংল্যান্ড, ঘানাকে ২-১ গোলে ক্রোয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *