ডেফোডিলস স্কুল হায়ার সেকেন্ডারি স্তরে উন্নীত

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : মালুগ্রাম মেলা রোডের প্রখ্যাত ডেফোডিলস স্কুল সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি স্তরে উন্নীত হয়ে ‘ডেফোডিলস হায়ার সেকেন্ডারি স্কুল’ নামে নতুন পরিচয় পেয়েছে। ১৯৯৪ সালে মাত্র ২৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ৩২ বছরের অধ্যবসায়ের ফলে আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। চলতি শিক্ষাবর্ষ ২০২৬-এর জন্য একাদশ শ্রেণিতে কলা ও বাণিজ্য শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, যা স্থানীয় অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি শাখায় ১৫০টি করে আসন সংরক্ষিত রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ চালু না হলেও ভবিষ্যতে এর সম্ভাবনা রাখা হয়েছে। অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড (ASSEB)-এর অধীনে পরিচালিত এই স্কুলে স্মার্ট ক্লাসরুম, উন্নত কম্পিউটার ল্যাব, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং নিরাপদ বাস পরিষেবা সহ সমস্ত আধুনিক সুবিধা উপলব্ধ। এছাড়া লাইব্রেরি, স্পোর্টস গ্রাউন্ড এবং কাউন্সেলিং সেন্টারের মতো অতিরিক্ত সুবিধা ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করবে।কম ফি’তে মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি

ডেফোডিলস এডুকেশনাল ট্রাস্টের চেয়ারপারসন অমলেন্দু দে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা তুলনামূলক কম ফি’তে উচ্চমানের শিক্ষা প্রদান করছি। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ের বিশেষ ব্যবস্থা রয়েছে, যাতে প্রত্যেক শ্রেণির সন্তান শিক্ষা লাভ করতে পারে।” উনি আরও জানান, প্রতিবছর HSLC-তে শতকরা ৯০ শতাংশের বেশি ফলাফল করে প্রতিষ্ঠানটি শিলচরের শিক্ষাক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় সফলতা নয়, বরং চরিত্র গঠন এবং দক্ষতা উন্নয়ন,” তিনি যোগ করেন।সম্মেলনে ট্রাস্টের সদস্য দিব্যেন্দু দে ও নবেন্দু দে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *