শিলচরে মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ৫

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : শিলচরে বড় সাফল্য পেল পুলিশ। ডিএসপি ভাস্কর শিখা শইকিয়ার তত্ত্বাবধানে রাতভর বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি, একটি মোটরসাইকেল ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তারাপুর টিওপির আইসি সুভজিৎ দত্তের নেতৃত্বে শিলচর টাউন ব্রাঞ্চের যৌথ তৎপরতায় এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি সক্রিয় চক্রের সন্ধান পায় পুলিশ এবং তাদের কাছ থেকেই উদ্ধার হয় মোট ১৭টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, একটি চোরাই বাইক ও কিছু স্বর্ণালংকার।

অভিযানের সময় চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। রহমত আলি (৩০),তাহাজুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (৩২)-তিনজনই নগাও জেলার ধিং-এর বাসিন্দা এবং কমল হোসেন বড়ভূইয়া (২৮) হাইলাকান্দি জেলার আলগাপুর ও মনোজিৎ দাস (৩০) পাঁচগ্রাম দাস কলোনির বাসিন্দা। পুরো ঘটনার পেছনে জড়িত নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *