নয়াদিল্লিতে নির্মীয়মাণ ‘অসম ভবন’-এর কাজ পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : নয়াদিল্লিতে নির্মীয়মাণ ‘অসম ভবন’-এর অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সকালে তিনি নির্মাণস্থল পরিদর্শন করে চলমান কাজের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ভবনের নির্মাণকার্যের বিভিন্ন দিক, অবকাঠামোগত মান ও কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি নির্দেশ দেন, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ করা হয় এবং নির্মাণের গুণগত মানের ক্ষেত্রে কোনওরকম আপস না করা হয়।

রাজ্যের অতিথি ও সরকারি প্রতিনিধিদের সুবিধার্থে নির্মীয়মাণ ‘অসম ভবন’কে আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *