বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : শিলচর চেস অ্যাকাডেমি ও কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৫ ও ২৬ এপ্রিল ছাবি চক্রবর্তী স্মৃতি অল অসম ইন্টারস্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমিলা গোস্বামী স্মৃতি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে।টুর্নামেন্ট ডিরেক্টর শ্রী স্বর্ণদীপ ঘোষ জানান, এই দুই টুর্নামেন্টে অংশ নেবে অসমের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রী ও চেসপ্রেমীরা। মোট ২৫,০০০ টাকা ক্যাশ পুরস্কারের পাশাপাশি ৯০টি ট্রফি ও পুরস্কার বিতরণ করা হবে।
স্পোর্টস হাব শিলচরের সমর্থনে, গ্রাফাইটি টির ডিজাইনিং অংশীদারিত্বে এবং মায়া জুয়েলার্সের শক্তিসমর্থনে আয়োজিত এই টুর্নামেন্ট স্পোর্টস বোর্ড ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। চেসপ্রেমিরা এবার রাজ্যের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দক্ষতা উপভোগ করার সুযোগ পাবেন।



