বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বরাক উপত্যকা তথা এ অঞ্চলে যে ভাবে বেকারত্ব বেড়ে চলেছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষিত বেকারের সংখ্যাও ব্যাপকভাবে ক্রমবর্ধমান।কর্মপ্রার্থী যুবক-যুবতীরা একেবারে অসহায় বোধ করছেন।সরকারি ক্ষেত্রেও চাকরির পরিসর একেবারে সংকুচিত।এই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটাতে হবে।এই অবস্থার পরিপ্রেক্ষিতে ‘সাউথ অসম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশন’ আগামী ২৭ ও ২৮ জুন, দু’দিন ব্যাপী শিলচরে ‘যুব কনভেনশন’ করার উদ্যোগ গ্ৰহণ করেছে।
মঙ্গলবার শিলচরে সাউথ অসম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌরভ দেব সাংবাদিকদের এ কথা জানান। তিনি এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন,’যুব কনভেনশন’-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে।



