বদরপুরে হেরোইনসহ দুই মাদক পাচারকারী আটক

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বদরপুর পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে বদরপুর রেলস্টেশনের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হল শ্রীভূমি থানার অন্তর্গত খামারকাই গ্রামের বাসিন্দা আবুল হোসেন চৌধুরী এবং তালতলা এলাকার বাসিন্দা কাজল আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১.৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুই ব্যক্তি শিলচর-রঙ্গিয়া ট্রেনে করে বদরপুরে এসে সেখান থেকে গুয়াহাটিতে পাচারের উদ্দেশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বদরপুর পুলিশ অভিযান চালায় এবং শেষ পর্যন্ত দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *