বাইকে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : বাইকে যাওয়ার পথে বজ্রপাতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বরপেটা জেলার কলগাছিয়ার আমগুড়ি এলাকায়। বজ্রপাতে আরও তিনজন মহিলা আহত হওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দুই যুবকের পরিচয় আমগুড়ির জাহাঙ্গীর এবং কলগাছিয়ার হাফিজুর রহমান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, তাঁরা একটি বাইকে করে কোথাও যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

অন্যদিকে, একই ঘটনায় তমসা, অপ্রাপ্তবয়স্ক ইয়াহিদাসহ আরও এক মহিলা গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় আমগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *