প্রতিষ্ঠা দিবসে নেই অতীতের সেই জৌলুস ডিএসএ-র, হতাশ ক্রীড়ামহল
বরাক তরঙ্গ, ২৭ মে : শিলচর ডিএসএ-র ৭০তম প্রতিষ্ঠা দিবস এবার পালিত হলো অত্যন্ত সাদামাটা ভাবে। জেলার অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া নিয়ামক সংস্থার প্রতিষ্ঠা দিবসে অতীতের সেই জৌলুস না থাকায় ক্রীড়ামহলের একাংশে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। সংস্থার বর্তমান কর্মসমিতির নিষ্ক্রিয়তা নিয়েও উঠেছে প্রশ্ন।একসময় শিলচর ডিএসএ-র প্রতিষ্ঠা দিবস মানেই ছিল ক্রীড়াজগতের এক বিশেষ দিন। প্রাক্তন ক্রীড়াবিদ…
