সাতসকালের কালবৈশাখীতে লণ্ডভণ্ড খোয়াই, উপড়ে পড়ল গাছ, ব্যাহত যান চলাচল
বরাক তরঙ্গ, ২৬ মে : ভোরের প্রবল কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল ত্রিপুরার খোয়াই জেলা। কয়েক ঘণ্টার টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে খোয়াই শহর সহ বিস্তীর্ণ এলাকার জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। শহরের একাধিক প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।…
