Category: বরাক
আইটিইএস বিষয়ে রাজ্যসেরা অরিন্দম
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ফলাফলের তালিকায় আশানুরূপ স্থান না পেলেও বেশ কয়েকজন পড়ুয়া তাদের কৃতিত্বের জন্য কাছাড় জেলার সুনাম ধরে রেখেছে। এরমধ্যে রয়েছে অরিন্দম সী নামে এক পড়ুয়া। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৯২.৬ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে অরিন্দম। আইটিইএস বিষয়ে ৯৯ নম্বর নিয়ে রাজ্যসেরা হয়েছে। বাকি চারটি বিষয়ে সমান…
শিলচর গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে উচ্চমাধ্যমিকে মিশ্র ফলাফল; মোবাইল ব্যবহার নিয়ে প্রধান শিক্ষিকার উদ্বেগ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র উঠে এসেছে। বিভিন্ন শাখায় মাঝারি পাসের হার নথিবদ্ধ হলেও বিজ্ঞান শাখায় তুলনামূলকভাবে দুর্বল ফল লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ছাত্রদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পারবিন সুলতানা লস্কর। বিদ্যালয় সূত্রে…
আনিপুর বাজারে সিংলা নদীর ফুটব্রিজ বন্ধ
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : আনিপুর বাজারে সিংলা নদীর ওপর নির্মিত ফুট ব্রিজের নিচে ওই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই ফুটব্রিজ দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করা হয়েছে। পূর্ত বিভাগের দুল্লভছড়াস্থিত রামকৃষ্ণ নগর টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে জনগণের সুরক্ষার স্বার্থে এই ফুটব্রিজ তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে এবং পুণরাদেশ না দেওয়া পর্যন্ত…
বরাক উপত্যকায় উচ্চমাধ্যমিকের ফলাফলে মিশ্র চিত্র, বিজ্ঞান ও বাণিজ্যে উন্নতি
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল মঙ্গলবার ঘোষণার পর বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় মিশ্র হলেও উন্নতির চিত্র সামনে এসেছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে তুলনামূলক ভালো ফল দেখা গেলেও কলা ও ভোকেশনাল বিভাগে পারফরম্যান্সে বৈচিত্র্য লক্ষ্য করা গেছে কলা বিভাগে শ্রীভূমি জেলা সবচেয়ে ভালো ফল করেছে। এখানে পাসের হার ৭৯.৭৩ শতাংশ,…
শিলচরে কাবুগঞ্জ জনতা কলেজের শিক্ষার্থীদের ভ্রাম্যমান শিক্ষা উদ্যোগ, কচিকাঁচাদের সঙ্গে জ্ঞানের সেতুবন্ধন
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিক্ষাকে বইয়ের গণ্ডির বাইরে এনে সমাজের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল কাবুগঞ্জ জনতা কলেজ। সোমবার শিলচরের অম্বিকাপট্টি এলাকার ট্রি হাউস প্রি-স্কুলে অনুষ্ঠিত এক ভ্রাম্যমান শিক্ষামূলক প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা। ছোটদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও শিক্ষাদানের মাধ্যমে এক অনন্য শিক্ষামূলক পরিবেশ তৈরি হয়। এই উদ্যোগের পেছনে রয়েছে…
নজিরবিহীন ফলাফল, জেলায় মাত্র একজন উত্তীর্ণ
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : মঙ্গলবার ঘোষিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। বৃত্তিমূলক শিক্ষা শাখায় একটি জেলার ফলাফল বিশেষভাবে চর্চায় এসেছে। ওই শাখায় জেলা থেকে মাত্র একজন শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। ফলে এই শাখায় জেলার পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৯.০৯ শতাংশ। শ্রীভূমি জেলার এই অত্যন্ত নিম্ন পাশের হার উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের…
শিক্ষার নামে বাণিজ্যে লাগাম টানতে প্রশাসনের কড়া পদক্ষেপ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : শ্রীভূমি জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেআইনি কার্যকলাপ ও শিক্ষার নামে বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে জারি করা হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশ, যা ইতিমধ্যেই জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। জেলা শিক্ষা আধিকারিক নীলম জ্যোতি দাস…
ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ঈদ মিলনোৎসব সম্মিলনীর
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বঙ্গভবনে নানা কর্মসূচি ও উৎসাহের সঙ্গে পালিত হলো ঈদ মিলনোৎসব। রবিবার সন্ধ্যায় ঈদ সম্মিলনী উদযাপন কমিটি’র আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে। এরপর হামদ পরিবেশন করেন মওসিকা কয়েস লস্কর এবং নাত পরিবেশন করেন…
শ্রীভূমিতে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার স্বার্থে জলসম্পদ বিভাগ থেকে চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এক কন্ট্রোল রুম চালু করা হবে। শ্রীভূমির জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী ১ মে থেকে বন্যার মরশুমে জরুরি তথ্য আদান প্রদানের জন্য চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। কন্ট্রোল…
বদরপুরে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে, বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের ব্র্যান্ড ভেলি স্ট্রং সিমেন্ট এবং নবীনচন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির সহযোগিতায় সোমবার কাছাড়ের বদরপুর নবীনচন্দ্র কলেজে এক বিনামূল্যের ক্যাটারাক্ট (চক্ষু ছানি) শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি আইওএল শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা…
