Category: বরাক
টানা বর্ষণে সলগই বাজারে হাতাইছড়া ব্রিজের সাইড ওয়াল ধসে বিপদের মুখে জাতীয় সড়ক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : টানা ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লোয়াইরপোয়া ব্লকের সলগই বাজার এলাকা। অবিরাম বৃষ্টিপাতের জেরে সলগই বাজারস্থিত হাতাইছড়া ব্রিজের পাশের সাইড ওয়াল ধসে পড়ে, ফলে আশঙ্কা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮-এর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে। প্রবল…
ফল প্রকাশের আনন্দেই শোকের ছায়া: পুকুরে ডুবে মৃত্যু উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অনুরাধার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো পাথারকান্দির কাঁঠালতলির তিলভূম এলাকায়। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুকুরে ডুবে মৃত্যু হলো মেধাবী ছাত্রী অনুরাধা সিংয়ের। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবার সূত্রে জানা যায়,…
ভোট গণনা : ৭ কেন্দ্রে একযোগে প্রক্রিয়া, কড়া নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : আগামী ৪ মে কাছাড় জেলা-য় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে, যা সমগ্র অসম-এর সঙ্গে তাল মিলিয়েই সম্পন্ন হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, সেদিন সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে। জেলার মোট ৭টি বিধানসভা কেন্দ্রে…
দারিদ্র্য ও প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চমাধ্যমিকে উজ্জ্বল রিমা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে জয় করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনন্য সাফল্যের নজির গড়েছে পাথারকান্দির প্রত্যন্ত খোদাইলবাড়ি গ্রামের কৃতি ছাত্রী রিমা দেব। কোনো প্রাইভেট টিউটরের সাহায্য ছাড়াই চারটি বিষয়ে লেটার মার্কসসহ ৮৬.২০ শতাংশ নম্বর অর্জন করে সে শুধু নিজের পরিবার নয়, গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও…
প্রধান নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের মরিগাঁও জেলার ভোটগণনা কেন্দ্র ও স্ট্রং রুম পরিদর্শন
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : বিধানসভা নির্বাচনের ভোটগণনার মাঝে মাত্র কয়েকদিন বাকি থাকতে মঙ্গলবার রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল মরিগাঁও জেলা ভ্রমণ করে জেলায় ভোটগণনার প্রস্তুতির খোঁজ নেন। তিনি মরিগাঁও মহাবিদ্যালয়ে স্থাপিত ভোটগণনা কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি স্ট্রং রুম ও গণনা কক্ষসমূহ পর্যবেক্ষণ করেন। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা…
বরাক উপত্যকায় নজর কাড়ল শ্রীভূমি জেলা, উচ্চমাধ্যমিকে উজ্জ্বল সাফল্য
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর বরাক উপত্যকার তিন জেলার মধ্যে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে শ্রীভূমি জেলা। শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রমাণ রেখে এ বছরও জেলার ছাত্রছাত্রীরা বিজ্ঞান, কলা ও বাণিজ্য—তিনটি বিভাগেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯২.৩২ শতাংশ, কলা বিভাগে ৭৯.৭৩ শতাংশ…
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সাফল্যের ঝলক, কাছাড়ে হতাশাজনক চিত্র
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছরের ফলাফলে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৬৮৭ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৮২.৬৭ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে কলা শাখায় পাশের হার ৭৩.২৬ শতাংশ, বাণিজ্য শাখায় ৮৭.৮৩…
শিলচর-হাইলাকান্দি রোডের মেহেরপুরের অংশ বেহাল, ভয়াবহ যানজটে নাজেহাল জনজীবন
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচর-হাইলাকান্দি রোডের মেহেরপুর অংশের শোচনীয় অবস্থার জেরে প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়া এবং সামান্য বৃষ্টিতেই কাদা ও জলে ভরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ…
শিলচরের আশ্রম রোডে অর্ধসমাপ্ত ড্রেন, দ্রুত কাজ শেষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচরের আশ্রম রোডের অন্তর্গত শিশুমন্দির রোডে ড্রেন নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এলাকাবাসী জানান, ড্রেনের কাজ মাঝপথে থেমে থাকায় বহু জায়গায় এখনো স্ল্যাব বসানো হয়নি, ফলে ড্রেনের মধ্যে জমে থাকছে আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জল নিষ্কাশনের পথ না থাকায়…
অকালে প্রয়াত ব্যবসায়ী কামাল হোসেন লস্কর, শোক
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অকালে প্রয়াত হলেন সোনাবাড়িঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা জেকে কম্পিউটার এর স্বত্বাধিকারী কামাল হোসেন লস্কর ওরফে দারা। মঙ্গলবার বেলা ১-১৪ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুরারোগ্যে ভুগছিলেন। মাস তিনেক আগে ধরা পড়ে এই রোগ। চিকিৎসা চলাকালীন কাছাড় ক্যানসার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী,…
