অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এসইউসিআই-র, একাধিক দাবি
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে অভিযোগ করেন, বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। তিনি অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধারকাজে সেনাবাহিনী…
