নৃশংস খুন! শিক্ষক ও তাঁর ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : অসমের রঙিয়ার গোপালপুর এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বাপন কলিতা, যিনি স্থানীয়ভাবে ‘মুন’ নামে পরিচিত ছিলেন।

অভিযোগ, স্থানীয় শিক্ষক সুরেন কলিতা এবং তাঁর ছেলে রিংকু কলিতা বাপন কলিতাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সুরেন কলিতা ও রিংকু কলিতা পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ইতিমধ্যেই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই হামলার ঘটনা ঘটল এবং এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *