দিগরখাল চেকপোস্টে ২২ মেট্রিক টন সার উদ্ধার, আটক ২

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : অসম-মেঘালয় সীমান্তের দিগরখাল চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন সরকারি ভর্তুকিযুক্ত সার উদ্ধার করল পুলিশ। গুমড়া পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে NL 01 AA 9073 নম্বরের একটি ১৪ চাকার পণ্যবাহী গাড়ি আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে লবণের বস্তার আড়ালে লুকিয়ে রাখা প্রায় ২২ মেট্রিক টন ওজনের ৫১১ বস্তা সন্দেহভাজন সরকারি ভর্তুকিযুক্ত সার উদ্ধার করা হয়।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের বাসিন্দা দীনেশ রায় ও সুকুমার মণ্ডল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সারের উৎস, মালিকানা, নির্দিষ্ট গন্তব্য এবং পরিবহণের বৈধতা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই সার পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *