বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সামনে এসেছে একাধিক সংস্থার এক্সিট পোল। গত ৯ এপ্রিল অসমে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। রাজ্যের ১২৬টি বিধানসভা আসনে এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বিভিন্ন সংস্থার এক্সিট পোল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। Vote Vibe, AXIS MY INDIA-র পাশাপাশি JVC-ও তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে।
JVC-র এক্সিট পোল অনুযায়ী, অসমে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট। এই সমীক্ষায় বিজেপি জোটকে ৮৮ থেকে ১০১টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে ২৩ থেকে ৩৩টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে প্রায় ৩টি আসন।
এছাড়াও JVC-র সমীক্ষায় AIUDF-এর ঝুলিতে যেতে পারে মাত্র ২টি আসন।
অন্যদিকে, মেট্রিজ এক্সিট পোলেও বিজেপি নেতৃত্বাধীন জোটের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ৮৫ থেকে ৯৫টি আসন। বিপরীতে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৫ থেকে ৩২টি আসন এবং অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা পেতে পারে ৬ থেকে ১২টি আসন।
সিএনএন-নিউজ ১৮-এর এক্সিট পোলেও প্রায় একই চিত্র উঠে এসেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, অসমে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে ৯০ থেকে ১০০টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ২৩ থেকে ৩৩টি আসন। পাশাপাশি, এআইইউডিএফের ঝুলিতে যেতে পারে ০ থেকে ৬টি আসন বলেও সম্ভাবনা প্রকাশ করা
তবে উল্লেখযোগ্য, এগুলি কেবল এক্সিট পোলের পূর্বাভাস। চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে অসমে কার দখলে যাচ্ছে ক্ষমতার মসনদ।



