সোনাইয়ে বিশাল জয় জিরিবাম এসজি-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুন : সোনাই ফুটবল অ্যাকাডেমি (এসএফএ) আয়োজিত বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে বিশাল জয় পেলো জিরিবাম এসজি। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে হীরা এফসি সোনাইকে ৭-০ গোলে পরাজিত করেছে তারা। ম্যাচে জিরিবাম এসজির স্ট্রাইকার জহির আহমদ একাই পাঁচটি গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ম্যাচের ১০, ১৫, ২৫, ২৭ ও ৪৫ মিনিটে গোল করেন। দলের হয়ে বাকি দুটি গোল করেন রাজন (১৬ মিনিট) এবং ইব্রাহিম (৫৮ মিনিট)।

অসাধারণ পারফরম্যান্সের দরুন জহির আহমদকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জাহিদ হোসেন বড়ভূইয়া। এ দিন ম্যাচ পরিচালনার করেন ইজাজ আহমদ লস্কর, রুবেল মজুমদার, রাকিব হোসেন এবং আবেদ রসুল। আগামীকাল শুক্রবার কোনও খেলা নেই। শনিবার স্বাধীন বাজার এফসি মুখোমুখি হবে সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *