ভেঙে পড়ল বেইলি সেতু, আটকে গেল দু’টি ট্রাক, একটিতে আগুন

Spread the news

১৯ নভেম্বর : পঞ্জাবের পাতিয়ালা-সাঙ্গরুর বাইপাসে পাসিয়ানা গ্রামের কাছে ভাখরা খালের উপর নির্মিত একটি বেইলি সেতু বৃহস্পতিবার ভোরে আচমকাই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় সেতুর উপর দিয়ে চলাচলকারী দু’টি ট্রাক ধ্বংসস্তূপের মধ্যে আটকে যায়। এর মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

প্রাথমিক খবর অনুযায়ী, সেতুটি ভেঙে পড়ার সময় দু’টি ট্রাক সেটির উপর দিয়ে যাচ্ছিল। আচমকা সেতুটি ধসে পড়ায় ট্রাক দু’টি ভেঙে পড়া অংশের মধ্যে আটকে যায়। কিছুক্ষণ পর একটি ট্রাকে আগুন ধরে যায়। তবে কী কারণে সেতুটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কে প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *