দু’দিনের সফরে শিলচরে RSS প্রধান মোহন ভাগবত

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : দুদিনের সফরে শিলচরে এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সরসংঘচালক ড. মোহন ভাগবত। ১৬ ও ১৭ নভেম্বর তাঁর এই সফরকে ঘিরে সংঘের কার্যকর্তাদের মধ্যে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সংঘের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী নিয়মিত প্রবাস কর্মসূচির অংশ হিসেবেই সরসংঘচালকের এই শিলচর সফর বলে জানিয়েছেন দক্ষিণ আসাম প্রান্তের প্রচার প্রমুখ।

সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৭ নভেম্বর, ড. ভাগবত সংঘের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন। ওইদিন বিকেলে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত খণ্ড স্তরের বৈঠকেও তাঁর অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

দুদিনের এই সফরে মূলত সংঘের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *