অসুস্থ ক্রিকেটার নিলাঞ্জনের পাশে দাঁড়ালেন কৃষ্ণেন্দু, এক লক্ষ টাকার অনুদান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ মে : শ্রীভূমির প্রতিভাবান ক্রিকেটার নিলাঞ্জন দাস (সায়ন) গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন ডিএসএ শ্রীভূমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।শনিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে…
