হাইলাকান্দি জেলা জুড়ে রেশম অভিযান অব্যাহত
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলাজুড়ে রেশম চাষের প্রসার ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশমকীট পালনের বিষয়ে কৃষকদের সচেতন করতে ‘মেরা রেশম, মেরা অভিমান’ কর্মসূচির আওতায় ধারাবাহিক সচেতনতা অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদিতে কৃষক-বিজ্ঞানী মতবিনিময় ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রেশম পর্ষদের সিএসবি-সিএমইআরটিআই-এর বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরুদ্দিন…
