baraktaranga.com

ট্রাকের ধাক্কায় নিহত স্কুল পড়ুয়া

বরাক তরঙ্গ, ২৫ মে : তেজপুরের ডেকারগাঁও এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল নবম শ্রেণির এক ছাত্র। ট্রাকের ধাক্কায় নিহত ওই ছাত্রের নাম রঞ্জন মিলি বলে জানা গেছে। তিনি গহপুরের লোহিতমুখ এলাকার বাসিন্দা ছিলেন এবং ডেকারগাঁও হাইস্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনের বেলায় জাতীয়…

Read More

নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন!

২৫ মে : ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন! নৃশংস এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায়। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি মাঠ থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই পুলিশের অনুমান। জানা গিয়েছে, শনিবার…

Read More

মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তা, নিজ উদ্যোগে গর্ত ভরাট তিন যুবকের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ মে : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর মেডিকেল রোডের মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকেরা। বিশেষ করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী,…

Read More

ভক্তি ও মানবতার মিলন আশ্রমে সিলিং ফ্যান প্রদান করল উপাসনা প্রচার মণ্ডলী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ মে : ধর্মীয় চেতনা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর উপাসনা প্রচার মণ্ডলী। ভক্তি, মানবতা ও সমাজকল্যাণের আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে নানা ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সংগঠনটি। রবিবার বারইগ্রামস্থিত শ্রীশ্রী গোপাল জিউ ও শ্রীশ্রী রাধা বিনোদ জিউ আশ্রমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে…

Read More

JUBO DARPAN EXCELLENT AWARDS 2026-এর জন্য মনোনীত সুজয় তরফদার

বরাক তরঙ্গ, ২৫ মে : খেলাধুলার জগতে অসামান্য অবদান, দীর্ঘদিনের নিষ্ঠা ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ চিরাং জেলার বিজনীর বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব ও প্রাক্তন আসাম রঞ্জি ক্রিকেটার সুজয় তরফদার-কে “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে। এই সম্মাননা ঘোষণার পর ক্রীড়ামহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সুজয় তরফদার ২০০৪-২০০৫ মরশুমে আসাম…

Read More

শিলচরের বহুমুখী প্রতিভার অধিকারী দেবরাজ কর মনোনীত “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য

বরাক তরঙ্গ, ২৫ মে : অল্প বয়সেই নৃত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিযোগিতামূলক মঞ্চে অসাধারণ সাফল্যের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে শিলচরের কৃতি সন্তান দেবরাজ কর। তাঁর এই ধারাবাহিক সাফল্য, সাংস্কৃতিক প্রতিভা ও সমাজের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের জন্য তাঁকে সম্মানজনক “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে। দেবরাজ করের পিতার নাম…

Read More

পাথারকান্দিতে ফের পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৫ লক্ষ টাকার ইয়াবা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ মে : মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। রবিবার সন্ধ্যায় পাথারকান্দি থানাধীন আছিমগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।…

Read More

যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনীত রাতুলকুমার দাস

বরাক তরঙ্গ, ২৫ মে : সমাজসেবা, উদ্যোক্তা বিকাশ এবং যুব নেতৃত্বের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গুয়াহাটির বিশিষ্ট সমাজকর্মী ও উন্নয়ন পেশাজীবী রাতুলকুমার দাস-কে “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে। বাংলা সাপ্তাহিক পত্রিকা “যুব দর্পণ” এবং স্বেচ্ছাসেবী সংগঠন “নেতাজি ছাত্র যুব সংস্থা”-র যৌথ উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে…

Read More

JUBO DARPAN EXCELLENT AWARDS 2026-এর জন্য মনোনীত মডেল পূজা ঘোষ

বরাক তরঙ্গ, ২৫ মে : গুয়াহাটি শহরের ধীরেনপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী, উদ্যোক্তা ও মডেল পূজা ঘোষ “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত হয়েছেন। সমাজসেবা, মডেলিং এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। পেশাগত জীবনে তিনি “Utkriist Events”-এর Managing Director হিসেবে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। পাশাপাশি…

Read More

হাড়হিম ঘটনা! মাঝআকাশে বিমানের ধাক্কায় ছিঁড়ে গেল প্যারাগ্লাইডারের প্যারাসুট

২৫ মে : আল্পস পর্বতমালার আকাশে ভয়াবহ দুর্ঘটনা! মাঝআকাশে একটি ছোট পর্যটন বিমানের ধাক্কায় ছিঁড়ে গেল প্যারাগ্লাইডারের প্যারাসুট। আর সেই রুদ্ধশ্বাস মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাড়হিম করা ভিডিও। ঘটনাটি ঘটেছে উত্তর অস্ট্রিয়ার জনপ্রিয় প্যারাগ্লাইডিং স্পট স্মিটেনহোহে (Schmittenhohe) পাহাড়ের কাছে। জানা গেছে, শনিবার বিকেলে ৪৪ বছর বয়সী অভিজ্ঞ প্যারাগ্লাইডার সাবরিনা আকাশে ওড়ার সময়…

Read More