baraktaranga.com

হাসপাতাল লক্ষ্য করে হামলা, চিকিৎসকসহ নিহত ২২

৬ ফেব্রুয়ারি : সুদানের দক্ষিণ কুরদোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে বুধবার বা বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসাকর্মী রয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। হামলাটি চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্যটি রিপোর্ট করেছে।…

Read More

নয়া সরকার গঠনের পর চুড়াচান্দপুরে উত্তপ্ত পরিস্থিতি

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : নয়া সরকার গঠনের পরই মণিপুরের চুড়াচান্দপুরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইবং বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা নতুন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের চেষ্টা করে। দ্রুত পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তা বাহিনী জনসমাগম নিয়ন্ত্রণে বলপ্রয়োগে বাধ্য হয়। বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের…

Read More

কাছাড়-শ্রীভূমির দুই এএসপি সহ রাজ্যে ৮২ জন আধিকারিককে বদলি

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ব্যাপক রদবদল করা হলো রাজ্য পুলিশে। বদলি করা হয়েছে এএসপি ও ডিএসপি সহ সম পদমর্যাদার ৮২ জন আধিকারিককে। এর মধ্যে কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। যে ৮২ জন আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাছাড়ের এএসপি (হেডকোয়ার্টার) সুব্রত কুমার সেন এবং শ্রীভূমির এএসপি (অপরাধ দমন) অমিত রাজ চৌধুরী।…

Read More

বিহার নির্বাচন বাতিল হোক! সুপ্রিম কোর্টে ‘জন সুরাজ’

৬ ফেব্রুয়ারি : ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি তবে খারিজ হতে চলেছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন তুঙ্গে। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং ভোটারদের সরাসরি ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’। বিহারে ফের নতুন করে নির্বাচন করানোর দাবিতে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছে তারা।…

Read More

শিশুদের সুরক্ষায় ‘সুরক্ষিত শৈশব, সোনালি অসম’ শীর্ষক ৯০ দিবসীয় কর্মসূচির আওতায় শ্রীভূমিতে সচেতনতা সভা

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিশুদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং সুস্থ ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করার উদ্দেশ্যে অসম সরকার কর্তৃক গ্রহণ করা ৯০ দিবসীয় রাজ্যব্যাপী বিশেষ কর্মসূচি “সুরক্ষিত শৈশব, সোনালি অসম”–এর অংশ হিসেবে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু সুরক্ষা ইউনিট, শ্রীভূমির উদ্যোগে এবং জেলা…

Read More

বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাইস্কুলে সাইকেল বণ্টন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : পাথারকান্দি শিক্ষা খণ্ডের অধীন বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাইস্কুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নবম শ্রেণির পড়ুয়াদের মধ্যে সাইকেল বণ্টন করা হয়। রাজ্য সরকারের শিক্ষা ও সমাজকল্যাণমূলক উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৮০ জন পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে…

Read More

পিএম শ্রী ইছাবিল এইচ এস স্কুলে নতুন মেট্রিক পরীক্ষা কেন্দ্র, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা

প্রস্তুতি চূড়ান্ত, প্রথমবার ৫২০ পরীক্ষার্থী বসছে এই কেন্দ্রে মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : প্রতি বছরের ন্যায় চলতি বছরেও রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসরণ করে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড (ASSEB)-এর তত্ত্বাবধানে মাধ্যমিক তথা মেট্রিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। রাজ্যের সমস্ত জেলায় একই রুটিন ও অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে একযোগে এই…

Read More

মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ, উদ্বেগ প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স- হ্যাণ্ডালে তিনি দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জানান, মেঘালয়ের কয়লা খনিতে নিহতদের নিকটাত্মীয়দের জনপ্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ…

Read More

মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, কাটিগড়ার একই পরিবারের দু’জন সহ দশ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা হু হু বাড়ছে। ইতিমধ্যে সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০। নিহতদের মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন থাকার আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে কাটিগড়ার ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সব শ্রমিকদের মধ্যে নাম, ঠিকানা পাওয়া গেছে ৭ জনের। তারা হলেন- কৃষ্ণ বৈষ্ণব…

Read More

সোনাইয়ে এক দিবসীয় পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায়, অসম বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ পরিষদ এবং অসম সরকারের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সোনাই যুবতী মণিপুরি হাইস্কুল প্রাঙ্গণে এক দিবসীয় পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। পরিবেশ প্রশিক্ষণ কর্মসূচির…

Read More