মেঘভাঙা বৃষ্টির জেরে রাজৌরিতে হড়পা! জলের তোড়ে ভেসে গেল বহু যানবাহন

Spread the news

১৯ জুলাই : প্রবল বর্ষণের জেরে ভয়াবহ বন্যার কবলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে রবিবার ভোরে শহরের নীচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হড়পায় ভেসে গিয়েছে বহু যানবাহন। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরেই রাজৌরির দারহালি, খান্ডলি, সুকতো এবং জামোলা নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়েছে বা অতিক্রম করেছে। বিশেষ করে দারহালি নদীর বাঁধ ভেঙে বেলা কলোনির কাছে নতুন বাস স্ট্যান্ড এলাকায় জল ঢুকে পড়ে। সেখানে পার্ক করা বহু গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবদুল্লাহ ব্রিজের পার্শ্ববর্তী বস্তি এলাকা। সেখানে অন্তত ৫০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তারিক ব্রিজের আশপাশের এলাকাও প্লাবিত হয়েছে। খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জম্মু থেকে রাজৌরিতে ফিরে এসেছেন স্থানীয় বিধায়ক ইফতিকার আহমেদ। তিনি জানিয়েছেন, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনিকভাবে উদ্ধারকার্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবদুল্লাহ ব্রিজের পার্শ্ববর্তী বস্তি এলাকা। সেখানে অন্তত ৫০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তারিক ব্রিজের আশপাশের এলাকাও প্লাবিত হয়েছে। খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *