baraktaranga.com

ফিলিপাইনে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২৬ জুন : ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওয়ে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।অন্যদিকে, ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা…

Read More

গোলশূন্য ড্রয়ে নকআউটে নিশ্চিত অস্ট্রেলিয়ার

২৬ জুন : বিশ্বকাপের ২৩তম আসরের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিয়ে শেষ ষোলোতে ওঠার টিকিট নিশ্চিত করে দলটি। শুক্রবার বে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ০-০ গোলে শেষ হয়। এই ড্রয়ের ফলে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে—উভয় দলেরই পয়েন্ট দাঁড়ায় ৪। তবে গোল ব্যবধানে…

Read More

মহরমের দিনে মানবতার বার্তা : দক্ষিণ ধলাইয়ে ৯৬ জনের রক্তদান

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৬ জুন : ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন দশ মহরম। ত্যাগ, আত্মদান, ন্যায় ও মানবতার চিরন্তন শিক্ষা বহনকারী এই দিনটি যুগে যুগে মানুষকে সত্য ও কল্যাণের পথে চলার অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। সেই পবিত্র দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল…

Read More

শিলচর মেডিক্যালে এমআরআই পরিষেবার উদ্বোধন কৌশিকের, পর্যালোচনা বৈঠকও

বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবস্থাপিত অত্যাধুনিক এমআরআই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই পরিষেবা চালু হওয়ায় বরাক উপত্যকার রোগীরা উন্নতমানের মেডিক্যাল ইমেজিং সুবিধা সহজেই পাবেন এবং বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবা…

Read More

ভাড়াবাড়ির বাথরুম থেকে তরুণীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বরাক তরঙ্গ, ২৬ জুন : সামাগুড়ির রঙাগড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি ভাড়াবাড়ির বাথরুম থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত তরুণীর পরিচয় তেজপুরের ঢেকিয়াজুলির বাসিন্দা চন্দা শর্মা হিসেবে জানা গেছে। চন্দা শর্মা রঙাগড়ের ১২৭ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত অরোমা হোটেলে কর্মরত ছিলেন। তিনি আরও তিন সহকর্মীর সঙ্গে হোটেল থেকে কিছুটা দূরে একটি ভাড়াবাড়িতে…

Read More

‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর মিনি ম্যারাথনে অংশ নিল আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ২৬ জুন : মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে জিরিবাম জেলায় ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর আওতায় আয়োজিত মিনি ম্যারাথনে অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে আসাম রাইফেলসের জওয়ানরা জেলা প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং যুব সমাজের সদস্যদের সঙ্গে একযোগে দৌড়ে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে শারীরিক সুস্থতা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং…

Read More

শিলচরে নৃত্য সুরভির তিন দিনের ভরতনাট্যম কর্মশালা ও ‘আবর্তনম’

বরাক তরঙ্গ, ২৬ জুন : সাংস্কৃতিক সংগঠন নৃত্য সুরভি প্রতিষ্ঠার ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী মাসে শিলচরে তিন দিনের ভরতনাট্যম কর্মশালা এবং ‘আবর্তনম’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে চলেছে। শুক্রবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নৃত্য সুরভির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী জয়া চৌহান জানান, ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত শিলচর সঙ্গীত বিদ্যালয়…

Read More

ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ফের সরব পুলিশ, গ্রেপ্তার দুই

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ জুন : ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ফের অভিযান কাছাড় পুলিশের। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া প্রথম অভিযুক্ত হলেন বিশ্বজিৎ সিংহ (৫৩)। তিনি প্রয়াত সুরজিৎ সিংহের পুত্র এবং কচুদরম থানার অন্তর্গত বনতারাপুর এলাকার বাসিন্দা। সোনাই থানায় দায়ের হওয়া মামলা নং ৬৪/২০২৫-এর…

Read More

শিলচরে প্রকাশিত আইভি উভাদিয়ার বই ‘মাই এক্সপেরিয়েন্স অ্যাজ এ প্লান্টার’

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচরে প্রকাশিত হলো রোজকান্দি চা-বাগানের ম্যানেজার ও সমাজসেবী ঈশ্বরলাল ভূদরভাই উভাদিয়ার লেখা বই ‘মাই এক্সপেরিয়েন্স অ্যাজ এ প্লান্টার’। শুক্রবার এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।বইটির মোড়ক উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ, এনআইটি…

Read More

জাতীয় সড়ক নিরাপদ রাখার বার্তা আসাম রাইফেলসের, তামেংলঙে গ্রামবাসীর সঙ্গে বৈঠক

বরাক তরঙ্গ, ২৬ জুন : মণিপুরের তামেংলং জেলায় শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগ আরও জোরদার করল আসাম রাইফেলস। জেলার কাইমাই এলাকায় ওনিমলং গ্রামের গ্রাম পরিষদ ও সম্প্রদায়ের নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত…

Read More