baraktaranga.com

‘হিন্দু ও দেশবিরোধী শক্তিগুলি…’, রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় মুখ খুলল RSS

৩ জুলাই : রামমন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তারা গভীর ভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। একই সঙ্গে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ প্রশাসনিক সমস্ত ত্রুটি খুব দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ করবে বলেই তারা আশা প্রকাশ করছে। RSS-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে…

Read More

সড়কের পাশে ফেলে রাখা মেয়াদোত্তীর্ণ ঠাণ্ডা পানীয়, কুড়িয়ে পান করছে শিশুরা; উদ্বেগ

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৩ জুলাই : কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার ধর্মীখালের পুনিচড়া অঞ্চলে সড়কের পাশে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঠাণ্ড পানীয়ের বোতল পড়ে থাকার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই বোতলগুলোর অনেকগুলোই স্থানীয় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ কুড়িয়ে নিয়ে পান করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। স্থানীয় সূত্রে জানা…

Read More

শিলচরের নাট্যাঙ্গন কালচারাল অর্গানাইজেশন সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা ১৩ জুলাই থেকে

বরাক তরঙ্গ, ৩ জুলাই : নাট্যাঙ্গন কালচারাল অর্গানাইজেশন শিলচর আগামী ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা আয়োজন করছে। সংগঠন শুক্রবার সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কর্মশালার আনুষ্ঠানিক ঘোষণা করে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শেখর দেবরায়ের পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের…

Read More

পরিকল্পিতভাবে সভাকে পঙ্গু কর হল : প্রাথমিক শিক্ষক সম্মিলনী সোনাই

বরাক তরঙ্গ, ৩ জুলাই : প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সোনাই শিক্ষাখণ্ডের কমিটির সভা পরিকল্পিত ভাবে পঙ্গু করা হল। সম্মিলনীর সদস্য নয় এমন শিক্ষকরা উপস্থিত হয়ে সভায় হুলস্থুল সৃষ্টি করে শিক্ষক সমাজের বদনাম সহ নয়া কমিটি গঠনের প্রক্রিয়া ভেস্তে দেওয়া হয়। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সোনাই শিক্ষাখণ্ড কমিটির কমকর্তারা। বৃহস্পতিবার রাতে সাংবাদিক ডেকে পুরো…

Read More

শিলচরে বার্মিজ সুপারি চোরাচালান মামলায় আবুব মজুমদারের দুই বাড়িতে ইডির অভিযান

বরাক তরঙ্গ, ৩ জুলাই : বার্মিজ সুপারি চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে শিলচরের ব্যবসায়ী আবুব মজুমদারের দুটি বাড়িতে শুক্রবার ভোর থেকে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গুয়াহাটি ও কলকাতা থেকে আসা ইডির বিশেষ দল বিপুল নিরাপত্তা বাহিনী নিয়ে শহরের ইটখোলা ঘাট এলাকার বাসভবন এবং ইটখোলা ঘনিওয়ালা রোডের আরেকটি বাড়িতে একসঙ্গে অভিযান পরিচালনা করে। তদন্তকারী…

Read More

শিলচরের বেহাল রাস্তাঘাট সংস্কার ও কৃত্রিম বন্যার স্থায়ী সমাধানের দাবিতে এসইউসিআই-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩ জুলাই : শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর শিলচর আঞ্চলিক কমিটি। শুক্রবার শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আয়োজিত এই বিক্ষোভে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল— যুদ্ধকালীন তৎপরতায় শহরের সব ভাঙাচোরা রাস্তা…

Read More

ভাস্কর গুপ্ত ও শর্মিষ্ঠার দাবি: “আমরা স্পা-এর মালিক নই, শুধু ঘরের মালিক”

বরাক তরঙ্গ, ৩ জুলাই : শিলচরের আলোচিত স্পা-কাণ্ডে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে মুখ খুলেছেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠা গুপ্ত। এক বিবৃতিতে তাঁরা দাবি করেন, তাঁরা স্পা-এর মালিক নন; শুধুমাত্র যে ভবনে স্পা পরিচালিত হতো, সেই ঘরের মালিক। গুপ্ত দম্পতির বক্তব্য, একটি বৈধ ভাড়ার চুক্তির মাধ্যমে ঘরটি ভাড়া…

Read More

স্ত্রীর অভিযোগ অস্বীকার, ‘দ্বিতীয় বিয়েই করিনি’— দাবি সঞ্জু মালাকারের

বরাক তরঙ্গ, ৩ জুলাই : গৃহবধূ অপর্ণা মালাকারের আনা অভিযোগের একদিন পর মুখ খুলেছেন তাঁর স্বামী সঞ্জু মালাকার। স্ত্রীর সব অভিযোগ নাকচ করে তিনি দাবি করেছেন, তিনি দ্বিতীয় বিয়েই করেননি।সঞ্জু মালাকার বলেন, “আমি দ্বিতীয় বিয়েই করিনি, তাহলে প্রথম স্ত্রীকে ডিভোর্স কেন দেব?” তাঁর দাবি, অপর্ণার তোলা অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। এদিকে, সঞ্জু মালাকার ও…

Read More

আগামী দু’দিন জাটিঙ্গা নদীর জল ব্যবহার না করতে সতর্কবাণী দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের

বরাক তরঙ্গ, ৩ জুলাই : জাটিঙ্গা নদীর তীরবর্তী এলাকার জনসাধারণ যেন আগামী দু’দিন নদীর জল ব্যবহার না করতে সতর্ক করল কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুক্রবার বড়খলা ও উধারবন্দ কেন্দ্রের একাধিক স্থানে মাইক যোগে এ সতর্কবাণী ঘোষণা করে কর্তৃপক্ষ। উল্লেখ্য, জাতিঙ্গা সেতুর পাশে ফরমালিন বহনকারী একটি ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। যার ফলে গাড়িতে থাকা…

Read More

পাথর খাদানে বড় ধস! কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭ শ্রমিক

৩ জুলাই : বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে খাদানে কাজ চলাকালীনই আচমকা ওপর থেকে বিশালাকার একটি পাথর নীচে ধসে পড়ে । আর তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মাডাপাট্টানা গ্রামে অবস্থিত ওই খাদানের মালিকানা ‘কাবেরী কোম্পানি’র। এদিন সকালে যখন…

Read More