baraktaranga.com

কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে ভর্তি শুরু

বরাক তরঙ্গ, ১২ জুলাই : কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের (KKHSOU) রাধামাধব কলেজ স্টাডি সেন্টার এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জুলাই সেশনে স্নাতক, স্নাতকোত্তর ও লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এবং দূরশিক্ষা ব্যুরো (DEB) অনুমোদিত এই পাঠ্যক্রম গুলিতে ভর্তি হতে আগ্রহীরা শীঘ্রই আবেদন করতে পারেন।…

Read More

বাংলা সাহিত্য সভার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৪ জুলাই গুয়াহাটিতে

বরাক তরঙ্গ, ১২ জুলাই : বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার সর্বোচ্চ সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ ‘বাংলা সাহিত্য সভা, অসম’ জাতীয় পরিধিতে তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৪ জুলাই ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালন করবে। রাজ্যের আঠারোটি শাখা, জেলা ও আঞ্চলিক শাখার উদ্যোগে সমগ্র অসম জুড়ে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হবে; তবে কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গুয়াহাটী মহানগরের ঐতিহ্যবাহী…

Read More

শিলচরে বিধবাকে মারধর, অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সরব পরিবার ও স্থানীয়রা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুলাই: শিলচর শহরের পার্শ্ববর্তী নতুন কাঞ্চনপুর এলাকায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় বিধবাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন…

Read More

সোনালি আচার্যের প্রথম গ্রন্থ ‘বিয়ন্ড দ্য রিপোর্ট কার্ড’ প্রকাশ

বরাক তরঙ্গ, ১২ জুলাই : হাইলাকান্দির কৃতী কন্যা তথা বর্তমানে হায়দ্রাবাদ নিবাসী বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী, সমাজসেবী এবং আন্তর্জাতিক মঞ্চে সুপরিচিত ব্যক্তিত্ব সোনালি আচার্য তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। নৃত্যশিল্পী হিসেবে দীর্ঘদিনের সাফল্যের পর এবার তিনি আত্মপ্রকাশ করলেন লেখক, জনবক্তা, প্রশিক্ষক ও লাইফ কোচ হিসেবে। সম্প্রতি ড. ওয়াইএসআর-এর তত্ত্বাবধানে নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং…

Read More

স্কুলে যাওয়ার পথে উধাও! ১২ দিন ধরে নিখোঁজ শিক্ষিকা, উৎকণ্ঠায় পরিবার

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১২ জুলাই : স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ ২২ বছরের এক স্কুল শিক্ষিকা। ঘটনাটি কাছাড়ের কাটিগড়ায়। নিখোঁজ শিক্ষিকার নাম দিশা সঞ্জয় দাস। তিনি গোবিন্দপুরের বাসিন্দা এবং চৌরঙ্গী এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। পরিবারের দাবি, গত ৩০ জুন সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন দিশা।…

Read More

নলবাড়িতে রাজ্যব্যাপী মাদক ধ্বংস কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে আরও কড়া অসম সরকার বরাক তরঙ্গ, ১২ জুলাই : সমাজের জন্য মরণব্যাধি হয়ে ওঠা মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীল’ (জিরো টলারেন্স) নীতি আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অসম সরকার রাজ্যজুড়ে বৃহৎ মাদক ধ্বংস কর্মসূচি শুরু করেছে। রবিবার নলবাড়ির দৌলাশালস্থিত ১৪তম অসম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্পাসে এই রাজ্যব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী…

Read More

আছিমগঞ্জ তেমাথায় জাতীয় সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ জুলাই : শ্রীভূমি জেলার আছিমগঞ্জ তেমাথায় ৮ নম্বর অসম-ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ভরে ছোট পুকুরের রূপ নিচ্ছে। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝা কঠিন হয়ে পড়ায় প্রতিদিন জীবনের…

Read More

শিলচরে নারী পাচার ও দেহব্যবসার অভিযোগে পলাতক দুই স্পা-মালিক গ্রেপ্তার

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচরে নারী পাচার চক্র পরিচালনা ও দেহব্যবসার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন রোহিত দেবনাথ এবং রূপালি দাস। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, শনিবার রাতে শিলচর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের দাবি,…

Read More

“আমি গান্ধী বা হিরো নই, নিজেরাই হিরো হয়ে উঠুন”—অনশনের ১৪তম দিনে দেশবাসীর উদ্দেশে বার্তা সোনম ওয়াংচুকের১২ জুলাই : ২০২৬ সালের নিট (NEET) প্রশ্নফাঁস দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র চলমান ধর্না-আন্দোলন শনিবার ২২তম দিনে পৌঁছেছে। আন্দোলনের সমর্থনে সিজেপি প্রধান অভিজিৎ দিপকের পাশে দাঁড়িয়ে লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশনও…

Read More

খাস রাজধানীতে বড়সড় নাশকতার ছক বানচাল! দিল্লি পুলিশের জালে বিষ্ণোই গ্যাংয়ের ৩ শার্প শুটার

১২ জুলাই : রাজধানীর বুকে বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে খুনের উদ্দেশ্যে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ডেরা জমিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের তিন শার্প শুটার। কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন…

Read More