baraktaranga.com

অসমের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় রূপামণির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৪ মে : অসমের ইতিহাসে নতুন স্বর্ণাক্ষরে নাম লিখলেন লখিমপুর জেলার নগাঁওপথার গ্রামের ২৬ বছর বয়সী রূপামণি গড়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অসমের প্রথম মহিলা হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই তথ্য জানিয়েছে Assam Mountaineering Association। গত ২১ মে ভোররাতে আইটিবিপি-র ১১ সদস্যের মহিলা অভিযাত্রী দলের সঙ্গে সফলভাবে…

Read More

শিলচর বাইপাসে হেরোইন উদ্ধার, আটক ১

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ মে : নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। রবিবার শিলচর বাইপাস সংলগ্ন এলাকায় শিলচরের দিকে আসা একটি বোলেরো গাড়ি (এমজেড০১ এফ ৯৮১২) আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৮টি সাবানের কৌটায় লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। পাশাপাশি পুলিশ সাহারুল ইসলাম লস্কর (২৩) নামে যুবককে…

Read More

ঈদ-উল আজহা উপলক্ষে শান্তি-সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

বরাক তরঙ্গ, ২৪ মে : আগামী ২৮ মে সারা দেশের সঙ্গে কাছাড় তথা বরাক উপত্যকাতেও পবিত্র ঈদ-উল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। এই পবিত্র উৎসবকে সামনে রেখে শিলচর বড় মসজিদ কমিটি, ঈদ সম্মিলনী উদযাপন কমিটি, শিলচর ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির  পক্ষ থেকে জেলার আপামর মুসলিম জনসাধারণের প্রতি শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার…

Read More

পঞ্চায়েত কাপে ফুটবলে জয়ী চান্নিঘাট এফসি

বরাক তরঙ্গ, ২৪ মে : ভাগাবাজার পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল প্রতিযোগিতায় বি গ্ৰুপের দ্বিতীয় খেলায় জয়ী হলো চান্নিঘাট এফসি। রবিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে আর্জানপুর এফসি দলকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো চান্নিঘাট এফসি। খেলার শুরুতেই একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় চান্নিঘাট এফসি। প্রথমার্ধের খেলায় ০-১ গোলে…

Read More

সোনাইয়ে গোলের বন্যা সোনাই টাউন একাদশের

শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ২৪ মে : খোঁজ শিলচরের উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে গোলের বন্যায় ভাসিয়ে দিল সোনাই টাউন একাদশ। রবিবার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে বাগপুর এফসিকে ৭–১ গোলে পরাজিত করেছে তারা। খেলার শুরু থেকেই সোনাই টাউন ১১ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে…

Read More

মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে গোঁসাইপুর তৃতীয় খণ্ড

বরাক তরঙ্গ, ২৪ মে : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোঁসাইপুর তৃতীয় খণ্ডে মধুরা নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসতভিটা, ভেঙে পড়ছে বহু মানুষের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন ও জীবনযাপন। কয়েকদিনের টানা ভারী বর্ষণের জেরে মধুরা নদীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই এলাকার একাধিক অংশ সম্পূর্ণভাবে…

Read More

ঘুংগুর কোয়ারপারে এডুকেশন প্রাইজ বিতরণ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচরের ঘুংগুর কোয়ারপার দুর্গামন্দির মণ্ডপ প্রাঙ্গণে আজ এক বর্ণাঢ্য এডুকেশন প্রাইজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও ডিএড উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৭২ জন মাধ্যমিক পরীক্ষার্থী, ৬৮ জন উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রী, ২২…

Read More

কিশোর-কিশোরীদের পারস্পরিক সম্মতিতে যৌনসম্পর্ক আর ‘ধর্ষণ’ নয়! কমতে পারে বিয়ের বয়সও

নেপালে আসছে ‘রোমিও-জুলিয়েট’ আইন ২৪ মে : কিশোর-কিশোরীদের পারস্পরিক সম্মতিতে যৌনসম্পর্ককে আর ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না— এমনই এক যুগান্তকারী আইন আনতে চলেছে নেপাল সরকার। পাশাপাশি দেশটিতে আইনি বিয়ের বয়সও ২০ থেকে কমিয়ে ১৮ করার ভাবনা চলছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। বর্তমানে নেপালের আইনে ১৮ বছরের কম বয়সিদের মধ্যে যেকোনও ধরনের…

Read More

কোয়েটায় ভয়াবহ আত্মঘাতী হামলা, পাক সেনার ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪ জওয়ান, আহত প্রায় ১০০

২৪ মে : ফের বালোচ বিদ্রোহীদের নিশানায় পাকিস্তান সেনা। রবিবার সকালে বালোচিস্তানের কোয়েটায় সেনাবাহিনীর একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ২৪ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, রবিবার সকালে কোয়েটা ক্যানটনমেন্ট থেকে পাক সেনাদের নিয়ে একটি ট্রেন রওনা…

Read More

৩৫ বছরের নিরলস সেবার অবসান, অশ্রুসজল বিদায় ভানু সাধুকে

বরাক তরঙ্গ, ২৪ মে : কাছাড় জেলার অরকাটিপুর কদমপুর হনুমান মন্দিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ ৩৫ বছর ধরে মন্দিরের পূজার্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা ভানু সাধুর (রবিদাস) প্রয়াণে শোকাহত গোটা এলাকা। অশ্রুসজল চোখে তাঁকে শেষ বিদায় জানালেন হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী। রবিবার ভোর চারটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স…

Read More