baraktaranga.com

ই-অটো সহ দাগি চোর গ্রেফতার, তিনদিনের রিমান্ডে

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : ই-অটো সহ এক দাগি চোরকে গ্রেফতার করেছে ত্রিপুরার আমতলী থানার পুলিশ। ধৃতের নাম পিছন মিয়া। তার বাড়ি আমতলী থানার অন্তর্গত চারিপাড়া সীমান্তবর্তী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, টিআর-০১-এল-২৩৮৯ নম্বরের ই- অটো ব্যবহার করে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাত বলে পিছন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মঙ্গলবার একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান…

Read More

কাছাড়ে মানবাধিকার ও কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা এনএইচআরসি সদস্য প্রিয়াঙ্ক কানুনগোর

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : কাছাড় সফরে এসে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সদস্য প্রিয়াঙ্ক কানুনগো জেলার মানবাধিকার পরিস্থিতি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। বুধবার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কি না, পাশাপাশি মানবাধিকার রক্ষায় আইনি সুরক্ষাগুলি…

Read More

মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা, আধুনিক ত্রিপুরার রূপকারকে স্মরণ মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : আধুনিক ত্রিপুরার রূপকার তথা প্রগতিশীল শাসক প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। রাজধানী আগরতলায় জিরো পয়েন্ট ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নিয়ে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। জিরো পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে…

Read More

হাইলাকান্দির উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় গুয়াহাটিতে বৈঠক কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : হাইলাকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা এবং স্থানীয় মানুষের প্রয়োজন নিয়ে বুধবার গুয়াহাটির জনতা ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের খাদ্য ও গণবণ্টন এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের কার্যালয়ে আয়োজিত বৈঠকে হাইলাকান্দি ও লালা পুরসভার জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতিরা…

Read More

শিলংয়ে KSU-এর কালো পতাকা বাইক র‍্যালিকে ঘিরে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর আয়োজিত কালো পতাকা বাইক র‍্যালিকে কেন্দ্র করে বুধবার শিলং শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। র‍্যালি চলাকালীন একাধিক সাধারণ নাগরিককে মারধর, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং সরকারি যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পোলো, বারিক ও মাওলাই এলাকায় এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। রাজ্য সরকারের পাঁচ দফা…

Read More

বিশ্ব আলোকচিত্র দিবসে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি কর্মশালা

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং ফটোগ্রাফি ক্লাবের যৌথ উদ্যোগে বুধবার এক ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আলোকচিত্রের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল স্বাগত…

Read More

মিজোরামে অবৈধভাবে আনা ৪৫টি শূকর আটক, পরীক্ষায় ধরা পড়ল ASF

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট: অসম থেকে অবৈধভাবে মিজোরামে নিয়ে আসা ৪৫টি প্রাপ্তবয়স্ক শূকরসহ পাঁচজনকে আটক করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার, মিজোরামের জামুয়াং এলাকায় এই অভিযান চালানো হয়। আটক শূকরগুলিকে আইজলে জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসমের দিক থেকে পাঁচটি গাড়িতে করে শূকরগুলি মিজোরামে আনা হয়। জাওলনুয়াম ভেটেরিনারি চেকপোস্ট পার হওয়ার পর…

Read More

মাতৃভূমি কাপে দ্বিতীয় রাউন্ডে ছোটশালগঙ্গা এফসি

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারিয়ে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ছোটশালগঙ্গা এফসি। বুধবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেয় তারা।শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে বল দখলের লড়াইও ছিল প্রায়…

Read More

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার স্বামী

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : রঙ্গিয়ায় অবৈধ সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রঙ্গিয়ার বঢ়মপুর এলাকার হাটবজালিতে। নিহত মহিলার নাম সাহিদা বেগম। অভিযোগ অনুযায়ী, পারিবারিক অশান্তি ও স্ত্রীর অবৈধ সম্পর্কের সন্দেহের জেরে স্বামী তকছেদ আলি…

Read More

কামরূপ মেট্রোপলিটনে নতুন সমন্বিত জেলা কমিশনার কার্যালয় উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী ও কার্যকর করার লক্ষ্যে গুয়াহাটির রূপনগরে কামরূপ মেট্রোপলিটন জেলার সমন্বিত জেলা কমিশনারের কার্যালয় ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। নতুন এই ভবনে প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমকে একই ছাদের নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয় বাড়ার পাশাপাশি নাগরিকদের দ্রুত ও…

Read More