গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে নবাগত স্নাতকোত্তর পড়ুয়াদের ‘দীক্ষারম্ভ’
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবাগত স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বুধবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘দীক্ষারম্ভ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবাগত পড়ুয়াদের উদ্দেশে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। এছাড়াও…
