baraktaranga.com

নদীপথে পাচার, জিরিবামে ২৭ কোটির মাদক সহ আটক ছয়

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : যৌথ অভিযানে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। বড়বেকরায় মণিপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে জিরিবাম জেলার টুপিধর এলাকায় প্রায় ২৭.২৮ কোটি মূল্যের মাদক উদ্ধার করে পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবা রাতে। আসাম রাইফেলস সূত্রে জানা যায়, গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে মাদক পাচারকারীদের একটি নৌকায়…

Read More

ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

২১ আগস্ট : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪৬ জনের…

Read More

কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় সরব সুরক্ষা সমিতি

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হয়ে উঠেছে বরাক উপত্যকার বিভিন্ন মহল। বিদ্যালয়টি রক্ষার দাবিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিশেষ সাংবাদিক সম্মেলন ও সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির সভাপতি তপন দাস, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ দেব, পড়ুয়াদের অভিভাবকসহ এলাকার সচেতন নাগরিকরা।…

Read More

দুই মূল্যবান কার্বি গ্রন্থ “দ্য প্রিন্টেড পাল্স” এবং “উচপার অফ দ্যা ইংলং” উন্মোচন

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গুয়াহাটির উজানবাজারের শহিদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডিফু কার্বি ভাষা আলোচনা কেন্দ্রের অধ্যক্ষ ও কার্বি দৈনিক বাতরি কাগজের সম্পাদক ড. লংচিং টেরণে রচিত দুটি নতুন বই—”দ্য প্রিন্টেড পাল্স” এবং “উচপার অফ দ্যা ইংলং”—উন্মোচন করা হয়। দু’টি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কার্বি শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী পখিলা লেকথেপি এবং শিলচর…

Read More

মুলপর্বে শিলচর

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : সতী দেব ট্রফি অনূর্ধ্ব ১৫ আন্তঃজেলা ফুটবলের মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার ডি জোনের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে তারা ৪-১ গোলে লক্ষীপুর ডিএসএ দলকে হারিয়ে চমকে দেয়। কারণ, সাম্প্রতিক ফুটবলে লক্ষীপুর দলকে বরাক উপত্যকার সেরা দল হিসেবে মনে করা হয়।

Read More

আর্থিক অনটনকে পেছনে ফেলে AI-র জগতে বিরাটের স্বপ্নের উড়ান

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আর্থিক সচ্ছলতা নেই, নেই অত্যাধুনিক কম্পিউটার ল্যাব কিংবা দামি প্রযুক্তি সরঞ্জাম। পরিবারের পুরনো একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকেই সঙ্গী করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)-এর জগতে নিজের পথ তৈরি করার স্বপ্ন দেখছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধেশ্বরের এক কিশোর। বয়স মাত্র স্কুলপড়ুয়ার, বর্তমানে দশম শ্রেণির ছাত্র। কিন্তু…

Read More

কানপুরে রানার্স শিলচরের দিবিজা

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : উত্তর প্রদেশের কানপুরের আর্য নগর স্পোর্টস হাব -এ অনুষ্ঠিত ডব্লু টি টি ন্যাশনাল র্যাংকিং টেবিল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে রানার্স আপ হয়েছেন শিলচরের দিবিজা পাল। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আসামের‌ই ঈশানী গগৈ। ফাইনাল ম্যাচের স্কোর ১৩-১১, ১১-৭, ১২-১০। অর্থাৎ স্ট্রে৮ট গেমে জিতলেও ঈশানীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।…

Read More

১২৫ বছরে ইন্ডিয়া ক্লাব: সোনাইয়ে শুরু সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে শুরু হচ্ছে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতা। আগামী ২২ আগস্ট সোনাই নিত্যগোপাল এইচ এস স্কুলের খেলার মাঠে টুর্নামেন্টের সূচনা হবে। এর স্পনসরে রয়েছে সোস্যাল কালচারেল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট। চারটি জোনে আয়োজিত হবে এই ফুটবল প্রতিযোগিতা। জোনগুলি…

Read More

জে কে বরুয়া ট্রফি অনূর্ধ্ব-১৯ ,লক্ষীপুরকে উড়িয়ে প্লেট গ্রুপের মূল পর্বের পথে শিলচর

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : জেকে বরুয়া ট্রফি অনূর্ধ্ব-১৯ আন্তঃজেলা ক্রিকেটের প্লেট গ্রুপে জয় তুলে নিয়ে মূল পর্বের আরও কাছে পৌঁছে গেল শিলচর। উমরাংশুতে বুধবার লক্ষীপুরকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল শিলচর দল। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে শিলচর।…

Read More

ভাগাবাজারে নেশামুক্তি কেন্দ্রে পাথর হামলার অভিযোগ, গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ভাগাবাজারের ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটির নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাথর ছুড়ে ভাঙচুর এবং দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুলে আহমেদ লস্কর ওরফে ‘গুলোই’কে গ্রেফতার করেছে ধলাই পুলিশ।জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ নেশামুক্তি কেন্দ্রে আচমকা পাথর ছোড়ার ঘটনা ঘটে। অভিযোগ, এরপর কেন্দ্রের দুই কর্মী রাহুল সিংহ…

Read More