
৩০ অক্টোবর : উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে সহস্রধারা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে! শুক্রবার দুপুরে জোশীমঠের কাছে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী হেলিকপ্টার। তাতে চালক-সহ ছিলেন ছয়জন। তাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান।
উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশীমঠের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই একটি হেলিকপ্টার। শুক্রবার বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে চায়ি গ্রামের কাছে সেটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই শুরু হয় উদ্ধার ও তল্লাশি অভিযান। নেমেছে সেনাও।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বদ্রীনাথ থেকে জোশীমঠের দিকে ফেরার সময় এ দিন দুপুরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে হেলিকপ্টারটি। সেই সময়ে আচমকাই ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় সেটি ভেঙে পড়েছে।

চামোলি জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে ছিলেন পাঁচ জন ও এক জন পাইলট। অন্য দিকে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও জোশীমঠের কাছে চায়ি গ্রামের এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনার কথা জানিয়েছেন।



