বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অরুণাচল প্রদেশের রোইং এলাকায় দিবাং মাল্টিপারপাস হাইড্রোইলেকট্রিক প্রকল্পে যুক্ত সংস্থাগুলিকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল নগুরাং জন, গাংটে হামাক, তাই আপা এবং তাসার কসুম।
লোয়ার দিবাং ভ্যালি (এলডিভি) জেলা পুলিশ ও রোইং পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল ও জল সরবরাহ মন্ত্রী মামা নাটুং। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, এই গ্রেপ্তারি স্পষ্ট বার্তা দিচ্ছে যে “এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” একই সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, “আইন-শৃঙ্খলা উন্নয়নের ভিত্তি, এবং রাজ্যের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় একটি এসবিবিএল বন্দুক, একটি .১১৭ এয়ার গান, একটি .৩২ পিস্তল, ১৫টি তাজা কার্তুজ, সাতটি .৩২ রাউন্ডসহ একটি ম্যাগাজিন এবং আটটি কার্তুজসহ একটি লেদার হোলস্টার উদ্ধার করা হয়েছে। এছাড়াও মোবাইল ফোন, নগদ অর্থ, একটি ডায়েরি, গোল সিল, স্ট্যাম্প প্যাড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা



