বরাক তরঙ্গ, ২০ আগস্ট : চলতি শিক্ষাবর্ষে তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে সপ্তম পর্যায়ের গুণোৎসব। আগামী ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ১৩টি জেলায় প্রথম পর্যায়ের গুণোৎসব অনুষ্ঠিত হবে।
প্রথম পর্যায়ে রয়েছে—বরপেটা, বজালি, করিমগঞ্জ, কামরূপ (মহানগর), কোকরাঝাড়, লখিমপুর, নগাঁও, গোলাঘাট, শিবসাগর, ওদালগুড়ি, যোরহাট, কার্বি আংলং এবং দক্ষিণ শালমারা-মানকাচর জেলা।
১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ১২টি জেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব। এই পর্যায়ে রয়েছে—বাক্সা, বিশ্বনাথ, চিরাং, চরাইদেউ, ধুবড়ি, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, শোণিতপুর, তামুলপুর, তিনসুকিয়া এবং পশ্চিম কার্বি আংলং জেলা।
এরপর ২ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ১০টি জেলায় অনুষ্ঠিত হবে তৃতীয় তথা শেষ পর্যায়ের গুণোৎসব। তৃতীয় পর্যায়ে রয়েছে—বঙাইগাঁও, ধেমাজি, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ি, মরিগাঁও, ডিমা হাসাও এবং মাজুলি জেলা।



