চলন্ত স্কুল বাস থেকে পড়ে মৃত্যু ১৩ বছরের মেধাবী ছাত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৩ বছরের এক মেধাবী ছাত্রী। মৃত ছাত্রীর নাম ন্যায়িক কামেই, সে সি-ইয়োমি জেলার লুংটে গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ বোধ করে ছাত্রীটি। সে বাসচালককে গাড়ি থামাতে অনুরোধ করে এবং নামার চেষ্টা করে। সেই সময় চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় সে।

গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *