বরাক তরঙ্গ, ৬ মার্চ : অসম-নাগাল্যান্ড সীমান্তের কাছে চরাইদেও জেলার সিংলৌ পাথার টঙিয়া গ্রাম থেকে চারটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় চিন্না তান্তি, অজয় তান্তি, চুকখরা মুন্ডা এবং সুরেশ তান্তি। তারা সকলেই টঙিয়া গ্রামের বাসিন্দা। চরাইদেও সিআরপিএফ এনইজেড কিউএটি–২ ইউনিটের পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত শিকারিদের কাছ থেকে চারটি দেশি আগ্নেয়াস্ত্র এবং প্রাণীর দাঁত (দাঁত/টাস্ক) উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভয়পুর সংরক্ষিত অরণ্যে অবৈধ বন্যপ্রাণী শিকার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।




