বরাক তরঙ্গ, ৪ মার্চ : বুধবার অসমিয়া জাতির গৌরবময় এক ঐতিহাসিক অধ্যায়কে স্থায়ী পরিচয় প্রদান করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা উদ্বোধন করলেন শরাইঘাট যুদ্ধের স্মৃতিসৌধ। পাশাপাশি ব্রহ্মপুত্র নদীপাড় উদ্যানের সম্প্রসারণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৩২ জন বীরের নাম খোদিত এবং ঐতিহ্যবাহী আহোম স্থাপত্যশৈলীতে নির্মিত এই স্মৃতিসৌধ ইতিহাসের গৌরবকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করবে এবং গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
এদিন ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট প্রকল্পের তৃতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ হলে পর্যটক ও স্থানীয় নাগরিকদের জন্য একটি আদর্শ বিনোদন কেন্দ্রে পরিণত হবে বলেও জানানো হয়।




