বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সোনাবাড়িঘাটে নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্ট। বিকেল তিনটায় ফেরিঘাট সংলগ্ন মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিলচর বিবেকানন্দ রোড জুনিয়র এফসি ও আনোয়ারপার রয়েলটাইগার ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, সদস্য আমির হোসেন লস্কর, বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া, নিউ লাইফ ফাউন্ডেশনের কর্ণধার কমরুল ইসলাম লস্কর প্রমুখ।

উল্লেখ্য, ১৬ দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি। রানার্স দল পাবে ৩০ হাজার টাকা সহ ট্রফি। এছাড়া বিভিন্ন পুরস্কার রয়েছে।



