বরাক তরঙ্গ, ২ মার্চ : আগামীকাল মঙ্গলবার দোল উৎসবের মাহেন্দ্রক্ষণেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। শাস্ত্র মতে, উৎসবের আনন্দ আর গ্রহণের ছায়া যখন মিলেমিশে একাকার, তখন তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে এক অভাবনীয় মোড়।
৩ মার্চের গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তা ভারতবর্ষে আংশিক দৃশ্যমান হবে। তথ্য বলছে, ভারতে এই গ্রহণ বিকেল ৩ টে ২০ মিনিটে শুরু হবে। গ্রহণের মধ্যকাল বিকেল ৫ টা নাগাদ। গ্রহণের সমাপ্তকাল বিকেল ৬ টা ৪৫ মিনিট। উত্তরপূর্বের রাজ্যগুলি থেকে খুব ভালোভাবে দেখা যাবে এই গ্রহণ। গুয়াহাটিতে বিকেল ৫ টা ৪৫ মিনিট, ডিব্রুগড়ে বিকেল ৫ টা ৪০ মিনিট, ইটানগরে বিকেল ৫ টা ৩৫ মিনিট, শিলংয়ে ৫ টা ৪০ মিনিটে দেখা যাবে গ্রহণ।
এ ছাড়াও কলকাতার আকাশ থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। কলকাতায় সন্ধ্যা ৬ টায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। নয়া দিল্লিতে সন্ধ্যা ৬.২৬ মিনিটে, লখনউতে সন্ধ্যা ৬.১৮ মিনিটে,ভুবনেশ্বরে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে, পাটনায় সন্ধ্যা ৬. ১২ মিনিটে দেখা যাবে গ্রহণ। জয়পুরে দেখা যাবে সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে, ভোপালে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে দেখা যাবে গ্রহণ। মুম্বইতে সন্ধ্যা ৬.৩০ মিনিটে, আমেদাবাদে ৬.৩৫ মিনিটে, পুনেতে ৬.৩২ মিনিটে এই গ্রহণ দেখা যাবে।
এই গ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে, তাই এর সুতক কাল ধার্য রয়েছে। শাস্ত্র অনুসারে, সুতকগুলিতে কোনও শুভ কাজ করা যাবে না। এই গ্রহণের পর দান, গঙ্গাস্নান অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। ফলত, গ্রহণ মিটলে দান ও গঙ্গাস্নান করার রীতি পালিত হয়ে থাকে। গ্রহণের সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকার নিয়ম রয়েছে। অন্যদিকে, এই গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠও করার রীতি রয়েছে।
এই চন্দ্রগ্রহণ সিংহ রাশিতেই ঘটছে, তাই এই রাশির জাতকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারেন। সিংহ রাশির জাতকদের গ্রহণের দিন তাঁদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে বড় কোনও বিপদ হতে পারে। এই সময় অতি সাবধানে গাড়ি চালান। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। প্রেম জীবনেও কিছু সমস্যা বা প্রতিকূলতা দেখা দিতে পারে।

সিংহ রাশির পাশাপাশি মেষ, কর্কট, মকর এবং মীন রাশির জাতকদের জীবনেও চন্দ্রগ্রহণের দিন বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। চন্দ্রগ্রহণ এই সব রাশির জাতকদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে, খ্যাতি নষ্ট হতে পারে। দুর্ঘটনা বা অসুস্থতারও সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্যে কারণে উদ্বেগ বাড়তে পারে।
চন্দ্রগ্রহণ বিশেষ তিন রাশির জাতকদের জন্য শুভ হবে। বৃষ, মিথুন এবং তুলা রাশির জাতকরা এই গ্রহণের ফলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই সব রাশির জাতকরা কর্মজীবনে বিশেষ উন্নতি লাভ করবেন। কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। কোনও অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে পারে। আপনার প্রেম এবং পারিবারিক জীবন সুখে ভরে উঠবে। রাশিচক্রের বাকি রাশিদের জীবনে অবশ্য এর মিশ্র প্রভাব পড়বে।



