পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : অসম সচিবালয়ে সচিব হিসেবে কর্মরত তিনজন আইএএস/এসিএস কর্মকর্তা আজ তাদের পদ থেকে অবসর গ্রহণ করেছেন।
এই কর্মকর্তারা হলেন দুই আইএএস কর্মকর্তা, আইটি বিভাগের সচিব মুকুলকুমার শইকিয়া এবং সংসদ বিষয়ক সচিব ফজলুল হক চৌধুরী এবং এসিএস কর্মকর্তা কৃষি সচিব তেজপ্রসাদ ভূষাল।
এই কর্মকর্তাদের অবসর উপলক্ষে সচিবালয়ের কর্মকর্তারা বিকেলে একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। মুখ্য সচিব রবি কোটার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা বিদায়ী তিন কর্মকর্তার কর্মজীবন নিয়ে আলোচনা করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবন সুখের হবে বলে আশা প্রকাশ করেন।




